মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মীনা দিবস পালিত

সখীপুরে মীনা দিবস পালিত

এম সাইফুল ইসলাম শাফলু: মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে মীনা দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিস এ দিবস উপলক্ষে রালী, চিত্রাংকন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন  প্রাথমিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মিনা দিবসে উপজেলা সহকারী কমিশনার ভূমি উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বে থাকা আয়শা জান্নাত তাহেরা,র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজ আক্তার, সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, শামিম আল মামুন মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular