জুয়েল রানা: শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়িয়ে দিতে টাঙ্গাইলের সখীপুরে হতেয়া এইচ.এইচ. ইউ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্ভোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টায় টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জোটের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোর উদ্ভোধন করেন।
এ সময় তিনি বলেন- একটি সৎ ও দুর্নীতিমুক্ত সমাজ বির্নিমানে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মানসিকভাবে গড়ে তুলতে হবে। সততার অভ্যাস গড়ে উঠলেই দুর্নীতি বলে কিছু থাকবেনা এ দেশে। ‘সততা স্টোর’ সততা চর্চার একটি প্লাটফর্ম। বিবেকের পরীক্ষা ক্ষেত্র। নতুন প্রজন্মের বিবেককে জাগ্রত করতেই সততা স্টোরের বড় বিশেষত্ব। কমলমতি শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে সততা স্টোরের সহায়তায়। এ দোকানে প্রকৃত বিক্রেতা হলো বিবেক, নৈতিকতা, সততা ও সর্বোপরি সত্যিকারের মানুষ হওয়ার সিঁড়ি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, গোহাইলবাড়ি আমির উদ্দিন কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন, হতেয়া ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুর রহমান, হতেয়া এইচ.এইচ. ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ, অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।
