বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Homeবিবিধসখীপুরে ১০ জন হজযাত্রীর মক্কা যাওয়া অনিশ্চিত

সখীপুরে ১০ জন হজযাত্রীর মক্কা যাওয়া অনিশ্চিত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামের ১০ জন হজযাত্রীর মক্কা যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। গত ২৮ জুলাই বিকেলে তাদের ফ্লাইট হওয়ার কথা থাকলেও, এখন (পহেলা আগস্ট) পর্যন্ত ভিসা পাননি। এর আগে গত ২০ ও ২৬ জুলাইও হজ এজেন্সি ফ্লাইটের তারিখ দিয়ে ছিলেন। তাদের ভিসা করা অনিশ্চিত হয়ে পড়ায় এ নিয়ে অনিশ্চয়তায় ভোগা হজযাত্রীরা এখন বাড়িতে অবস্থান করে দু:শ্চিন্তায় ভোগছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১০ হজযাত্রীদের বাড়ি সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায়। হজযাত্রীরা স্থানীয় হাজী আবদুল বাছেদ নামের এক (মোয়াল্লেম) এজেন্সির কাছে হজের টাকা প্রদান করেন। তিনি ঢাকার মারিয়া ট্যুরস এন্ড ট্রাভেলসের কাছে এসব হজযাত্রীদের ভিসা করার জন্য টাকা জমা দিয়েছেন বলে জানা গেছে।

হজযাত্রী আনোয়ার হোসেন তালুকদার জানান, তারা সবাই হাজী আবদুল বাছেদ নামের এক (মোয়াল্লেম) এজেন্সির কাছে হজের টাকা প্রদান করেছেন। তিনি তাদেরকে ঢাকার মারিয়া ট্যুরস এন্ড ট্রাভেলসের কাছে এসব হজযাত্রীদের ভিসা করার জন্য টাকা জমা দিয়েছেন বলে জানিয়েছেন। হজ যাত্রীরা সবাই ওই ট্রাভেলসের কাছে যোগাযোগ করলে তারা এসএমএসের মাধ্যমে ‘হজ এজেন্সি এখনো আপনার ভিসা/আবাসন কার্যক্রম শুরু করেনি। হজ এজেন্সির সাথে যোগাযোগ করে হজ যাত্রা নিশ্চিত করুন’ এই তথ্য জানাচ্ছেন। এদিকে ৫ আগস্টের মধ্যে বাংলাদেশ থেকে সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরব যাবে। এর পর আর কোনো হজ ফ্লাইট যাবেনা বলে জানা গেছে।

এজেন্সি হাজী আবদুল বাছেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একেক সময়ে একেক কথা বলেন। বৃহস্পতিবার সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই ১০ হজ যাত্রীর ভিসা,টিকেট ওকে। এসব কাগজপত্রাদি হজ যাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তারা ৬ আগস্ট হজ ফ্লাইটে চলে যাবেন। অথচ ৫ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইটের সিডিউল রয়েছে। এর কয়েকদিন আগে তিনি বলে ছিলেন সব কিছু ওকে হজযাত্রীদের ভিসা করার চেষ্টা চলছে। ৫ আগস্টের মধ্যে তারা সৌদি আরব চলে যাবেন। পহেলা আগস্ট পর্যন্ত ওই ১০ হজযাত্রীর কেউই ভিসা, টিকেট হাতে পাননি বলে এ প্রতিবেদকের কাছে জানিয়েছেন। এদিকে ঢাকার মারিয়া ট্যুরস এন্ড ট্রাভেলসের কাছে এসব হজযাত্রীদের বিষয়ে জানার জন্য বারবার যোগাযোগ করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular