এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে উপজেলার ৫৩টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে ইউএনও মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে সেসিপ (সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম) কর্তৃক বিভিন্ন ধরণের ১১৭টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তুলে দেন।
এ বিতরণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।