Homeবিনোদনসিনেমার পর্দা ছেড়ে তাবলিগের মঞ্চে অভিনেতা ইলিয়াস কোবরা

সিনেমার পর্দা ছেড়ে তাবলিগের মঞ্চে অভিনেতা ইলিয়াস কোবরা

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও খল-অভিনেতা ইলিয়াস কোবরা তাবলিগ জামাতে অংশ নিয়ে মসজিদে বক্তব্য দিয়েছেন। সম্প্রতি ময়মনসিংহে গিয়ে একটি স্থানীয় মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে তিনি এ বক্তব্য রাখেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি ছবি প্রকাশ করে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ছবিতে দেখা যায়, সাদা টুপি ও পাঞ্জাবি পরিহিত ইলিয়াস কোবরা একটি চেয়ারে বসে আছেন এবং মেঝেতে বসে থাকা মুসল্লিদের উদ্দেশে কথা বলছেন। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, “ময়মনসিংহ গিয়েছিলাম তাবলীগ জামাতে, সেই সময়ে মসজিদে কিছু বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল, আলহামদুলিল্লাহ।” পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নেটিজেন ও তাঁর ভক্ত-অনুরাগীরা তাঁর এই ধর্মীয় কার্যক্রমের প্রশংসা করে বিভিন্ন ইতিবাচক মন্তব্য জানাচ্ছেন। উল্লেখ্য, বাংলাদেশের বহু জনপ্রিয় মারপিটধর্মী ও অ্যাকশন চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে খল চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন ইলিয়াস কোবরা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে সময় দিচ্ছেন।

RELATED ARTICLES

Most Popular