মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeদেশের খবরস্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা, কিশোরীর রোমহর্ষক বর্ণনা

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা, কিশোরীর রোমহর্ষক বর্ণনা

সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত রায় চৌধুরী নান্টুর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এনে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় এক মেম্বারও তার সাথে ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় তাদের দুজনসহ মোট তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে বাহাড়া ইউনিয়ন পরিষদে ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে কিশোরী নিজে শাল্লা থানায় এ মামলা করেন। মামলায় চেয়ারম্যানের সহযোগী মেম্বার দেবব্রত দাসসহ তিনজনকে আসামি করা হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম কিশোরী ধর্ষণের ঘটনায় থানায় মামলা

হওয়ায় সত্যতা স্বীকার করে বলেন, শিগগিরই আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাহাড়া ইউনিয়নের বাহাড়া গ্রামের মলয় দাসের সাথে ওই কিশোরীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক। মলয় অন্যত্র বিয়ে করার প্রস্তুতি নিলে বৃহস্পতিবার রাত ৮টায় দিকে ওই কিশোরী মলয়ের বাড়িতে যান। মলয়ের অভিভাবকেরা বিষয়টি বাহাড়া ইউপি চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান মলয়ের বাড়িতে গিয়ে বিষয়টি সমঝোতা করে দেয়ার কথা বলে কিশোরীকে রাতেই উপজেলা সদরে অবস্থিত পরিষদের অফিসে নিয়ে আসেন। পরে চেয়ারম্যান ও ইউপি সদস্য দেবব্রত দাস মিলে ওই কিশোরীকে রাতভর ধর্ষণ করেন।

শুক্রবার সকাল ৮টায় কিশোরীটি কৌশলে দৌড়ে শাল্লা থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ কিশোরীকে সারা দিন থানায় রেখে রাত ১০টার দিকে চেয়ারম্যান নান্টু এবং মেম্বার দেবব্রত দাসসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণ করা হয় বলে জানায় পুলিশ।

কিশোরীর ভাই বলেন, আমার বোনকে মলয়ের বাড়ি থেকে গত রাতে বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু ও মেম্বার দেবব্রত দাস তাদের পরিষদে নিয়ে আসেন। সকালে আমার বোন শাল্লা থানায় রয়েছে জানতে পেরে আমি আমার বোনের সাথে কথা বলে জানতে পারি চেয়ারম্যান নান্টু ও মেম্বার দেবব্রত দাস দু’জনে মিলে আমার বোনকে রাতভর ধর্ষণ করেন।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান নান্টু ও মেম্বার দেবব্রত দাসের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular