হজে ইহরাম অবস্থায় ইহরামের পোশাক পরিবর্তন করা যায়

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ইহরাম অবস্থায় ইহরামের পোশাক পরিবর্তন করা যাবে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) ইহরাম অবস্থায় ‘তানয়িম’ নামক স্থানে কাপড় পরিবর্তন করেছিলেন। (মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং: ১৫০১০)

বিখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখাঈ (রহ.) বলেন, ইহরাম গ্রহণকারী ইহরামের কাপড় পরিধান করার পর যখন ইচ্ছা তা পরিবর্তন করতে পারবেন। (মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং: ১৫০১১)

প্রসঙ্গত ইহরাম অবস্থায় কেউ মারা গেলে, তাকে অন্যান্য মৃতের মতোই গোসল দেওয়া হবে এবং যথানিয়মে অন্যান্য কাজ সম্পন্ন করা হবে। আয়েশা (রা.)-কে ইহরাম অবস্থায় মৃত্যুবরণকারী সম্পর্কে জিজ্ঞাসা করা হল। উত্তরে তিনি বললেন, সাধারণ মৃতের বেলায় যা করে থাকো, তার বেলায়ও তা-ই করবে। (মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং: ১৪৬৪৯)

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর