বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeখেলাধুলাআকবরের বাবাকে কেক খাইয়ে দিলেন পাপন

আকবরের বাবাকে কেক খাইয়ে দিলেন পাপন

যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবরের বাবাকে যেন আলাদা করে সম্মাননা জানাল বিসিবি। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের সদস্যদের মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়। লাল গালিচায় হেঁটে কেক কাটার মঞ্চে পৌঁছেছেন আকবর আলিরা।

সেখানেই আকবরের বাবাকে নিজ হাতে কেক খাইয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আকবরের সঙ্গে তার গর্বিত বাবাকেও দেখা গেল বিসিবির সংবর্ধনা অনুষ্ঠানে। জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীমের বাবাকে অনেক সময়ই দেখা যায় ক্রিকেট মাঠে উৎসব-উদযাপনে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের দলের সাফল্য অন্য যেকোনো অর্জনের চেয়ে সর্বোচ্চ। বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসে এটিই সেরা। যুবাদের এই প্রাপ্তির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। বিসিবি কার্যলয়ে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও, যুবাদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।

পাপন বলেন, বিশ্বকাপ বিশ্বকাপ। এর উপরে কিছু হতে পারে না। এসিসির জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট এশিয়া কাপ, আইসিসির জন্য বিশ্বকাপ।

তিনি বলেন, ক্রিকেটে বিশ্বকাপের উপরে কিছু হয় না। এই চ্যাম্পিয়ন আগামী দুই বছর থাকবে বাংলাদেশ। এই সময়টাতে আমরা গর্বে থাকতে পারব, এটাই বড় কথা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular