আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা

নিসস্ব প্রতিনিধি: Transfoming governance to realize the sustainable development goals, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফুল মমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সৈকত শাহীন, জেলা পরিষদের সচিব মোছা. মোস্তারী কাদেরী। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর