নিউজ টাঙ্গাইল ডেস্ক: প্রতিদিনের রান্নায় লবন যেনো এক অপরিহার্য উপাদান, যেটা ছাড়া সকল ধরণের রান্না প্রায় অসম্ভব বললেই চলে। তবে, অতিরিক্ত মাত্রায় নুন খেলে বাড়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মত বড় ধরণের ঝুঁকিও। এমনটাই বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আর তাই বিশ্বের স্বাস্থ্য রক্ষার দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানটি একটি নিদ্রিষ্ট মাত্রা বা পরিমান ঠিক করে দিয়েছে এই লবন খাওয়ার বিষয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর নির্ধারিত সেই পরিমাণ অনুযায়ী দিনে ৫ গ্রামের বেশি লবণ খাওয়া একেবারেই উচিৎ নয়।
গবেষকরা ১৮৭টি দেশের সাধারণ মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখেছেন বহু ক্ষেত্রেই দিনে ৫ গ্রামের চেয়ে বেশি পরিমাণ নুন খেয়ে থাকেন অধিকাংশ দেশের মানুষ। ওই গবেষণায় জানা গেছে, গোটা বিশ্বের হিসাবে একজন মানুষ গড়ে ৩.৯৫ গ্রাম নুন খেয়ে থাকেন। তবে মধ্য এশিয়ায় বসবাসকারী মানুষের নুন খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এই অঞ্চলে বসবাসকারী কোনও ব্যক্তি দিনে গড়ে প্রায় ৫.৫১ গ্রাম নুন খেয়ে থাকেন। এ অঞ্চলের একজন ব্যক্তি দিনে গড়ে প্রায় ১০ গ্রাম লবণ খান যা নির্ধারিত পরিমাণের দ্বিগুণ।
