শনিবার, মে ৯, ২০২৬
Homeদেশের খবর‘আরেকটা বিয়ে করে মজা করতাছস, বিয়ের সাধ মিটাইয়া দিমু’

‘আরেকটা বিয়ে করে মজা করতাছস, বিয়ের সাধ মিটাইয়া দিমু’

পরকীয়ায় আসক্ত স্বামীকে রাস্তায় প্রকাশ্যে উত্তম-মাধ্যম দিলো স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজধানীর সাভার বালিয়াপুর প্রধান সড়কে। এসময় স্ত্রীর হাতে নাজেহাল হওয়ার দৃশ্য ধরা পড়ে প্রতিদিনের সংবাদের আলোকচিত্রীর ক্যামেরায়।

জানা গেছে স্বামী নজরুল ইসলামকে নিয়ে দুই সন্তানসহ স্ত্রী রন্জু বেগম বসবাস করেন হাজারীবাগ এলাকায়। গত তিন মাস ধরে নজরুল লাপাত্তা ছিলেন। রন্জু বেগম তার স্বামীকে খুঁজতে গিয়ে বৃহস্পতিবার বেলা ১২টায় সাভার বলিয়াপুর প্রধান সড়কে দেখতে পেয়ে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় বলতে থাকেন- হারামজাদা, আরেকটা বিয়ে করে মজা করতাছস, চল আমার লগে তোরে বিয়ের সাধ মিটাইয়া দিমু।

এসময় আশপাশের লোকজন দৌড়ে এসে তাদেরকে ছাড়িয়ে দেয়। এক পর্যায়ে ক্যামেরা দেখে কৌশলে ছটকে পড়েন দুজনই। জিজ্ঞাসা করা হলে তারা জানায়, নজরুলের গ্রামের বাড়ি বরিশাল হিজলা থানা ও রন্জু বেগমের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায় ।সূত্রঃ প্রতিদিনের সংবাদ

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular