বুধবার, জুন ২৪, ২০২৬
Homeখেলাধুলা২০২৩ ভারত বিশ্বকাপের জন্য আইসিসি যে নতুন নিয়ম চালু করল,দেখে নিন

২০২৩ ভারত বিশ্বকাপের জন্য আইসিসি যে নতুন নিয়ম চালু করল,দেখে নিন

২০২৩ ভারত বিশ্বকাপের জন্য নতুন কোয়ালিফাইং সিস্টেম চালু করতে যাচ্ছে আইসিসি। যেখানে ৩২ টি দল ৩ টি লীগে লড়াই করবে বিশ্বকাপে জায়গা করে নিতে। ২০১৯ বিশ্বকাপের পর থাকছেনা পুর্বের কোন রেটিং পয়েন্ট, প্রতিটি দল ০ থেকে শুরু করবে, পরবর্তী ম্যাচের পর নতুন রেটিং পয়েন্ট যোগ হবে এবং নতুন রেংকিং প্রকাশ হবে।

♦ ৩ টি লীগ; সুপার লীগ, লীগ ২, চ্যালেঞ্জ লীগ!

♦ যেখানে সুপার লীগে থাকছে মোট ১৩ টি দল; বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উইন্ডিজ, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড। এই লীগে প্রতিটি দল মোট ২৪ টি ম্যাচ খেলার সুযোগ পাবে। ১৩ টি দলের টপ ৮ দল (হোস্টসহ) বিশ্বকাপের মুল পর্বে সরাসরি জায়গা করে নিবে। আর বাকি ৫ দল বিশ্বকাপের বাছাইপর্বে সরাসরি অংশ নিবে। এই লীগ চলবে মে-২০২০ থেকে মে-২০২২ পর্যন্ত।

♦ লীগ ২ এ থাকছে ৭ টি দল। বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেট লীগের স্ট্রাকচার অনুযায়ী, ১৪-২০ পর্যন্ত৷ স্কটল্যান্ড, আরব আমিরাত, নেপাল, পাপুয়া নিউগিনি, হংকং, কানাডা, নামিবিয়া। এই লীগের প্রতিটি দল মোট ৩৬ টি ম্যাচ খেলার সুযোগ পাবে। ৭ টি দলের টপ ৩ টি দল বিশ্বকাপের বাছাইপর্বে সরাসরি অংশ নিবে। আর বাকি ৪ টি দল বাছাইয়ের প্লে অফে অংশ নিবে। এই লীগ চলবে জুলাই-২০১৯ থেকে ডিসেম্বর-২০২২ পর্যন্ত।

♦ চ্যালেঞ্জ লীগ এ থাকছে ১২ টি দল। বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেট লীগের স্ট্রাকচার অনুযায়ী, ২১-৩২ পর্যন্ত৷ ওমান, কেনিয়া, সিংগাপুর, যুক্তরাষ্ট্র, উগান্ডা, ডেনমার্ক, মালয়েশিয়া, জার্সি, ভানুয়াতু, বার্মুডা, কাতার, ইতালি/ জার্মানি/ ঘানা। এই লীগ কে দুই ভাগে ভাগ করা হবে, লীগ A এবং লীগ B, যেখানে ২ লীগের চ্যাম্পিয়ন বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে অংশ নিবে। এই লীগ চলবে আগস্ট-২০১৯ থেকে জানুয়ারী-২০২২ পর্যন্ত।

♦ বাছাইপর্বের প্লে অফের ৬ দলের সেরা ২ দল বাছাইপর্বে খেলার সুযোগ পাবে, এবং বাছাইপর্বে প্লে অফের ২ দল সাথে লীগ ২ এর সেরা ৩ দল এবং সুপার লীগের নিচের ৫ দল অংশ নিবে (পুর্বে উল্লেখিত)। বাছাইপর্ব শেষে ২ টি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular