বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরআশুলিয়ায় বাসচাপায় টাঙ্গাইলের টিটু নিহত

আশুলিয়ায় বাসচাপায় টাঙ্গাইলের টিটু নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় পিন্টু (৪৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টিটু টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাচুরীয়া গ্রামের কাজী সাজেদ আলীর ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, টাঙ্গাইলের নগরপুর থেকে মোটরসাইকেলে করে মিরপুর যাচ্ছিলেন টিটু। রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান তিনি। এসময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস টিটুকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃ’ত্যু হয় তার।

তিনি আরও বলেন, নিহত টিটুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular