ইতালী প্রবাসী টাঙ্গাইল জেলা সমিতির বনভোজন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ইতালী প্রবাসী টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে বনভোজন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ইতালীর রুম শহর থেকে ১৫০ কিলোমিটার দুরে সালিন সাদোম এলাকায় এ বনভোজন হয়।

দিনব্যাপী বনভোজনে র‌্যাফেল ড্র, নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাসুদ হাসান জুয়েল, সমিতির নেতা আশরাফ বেপারী, মো. সাজ্জাত হোসেন ও লিটন মিয়া জানান, কর্মব্যস্ত প্রবাস জীবনে নিজ এলাকার সবাইকে নিয়ে দেশের আনন্দ পেতে প্রতি বছর এ ধরণের বনভোজনের আয়োজন করা হয়ে থাকে।

এতে সংগঠনের দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর