ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে খেলা ঘানার ফুটবলার থমাস পার্টি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গেল মার্চেই। এবার নিজের নামও পাল্টে ফেললেন। নতুন নাম রাখলেন ইয়াকুবু। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও স্পোর্টস বাইবেলের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
ইসলাম গ্রহণ করে নাম পাল্টালেন আর্সেনালের তারকা ফুটবলার
১৯৯৩ সালে জন্মগ্রহণ করা ঘানার এই ফুটবলার ইসলাম গ্রহণের আগে অনেক দিন ধরে লন্ডনে ধর্ম বিষয়ে পড়াশোনা করেছিলেন।
ক্রিস্টিয়ান হিসেবে বেড়ে উঠেছিলেন পূর্ব ঘানায়। আর্সেনালে থিতু হওয়ার আগে খেলেছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদে। ২০২০ সালে ৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনালে যোগ দেন এই তারকা মিডফিল্ডার। প্রতিপক্ষের বল আটকে দেয়া ও শক্তিশালী শটের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত।
চলতি বছরের মার্চে ইসলাম ধর্ম গ্রহণের কথা আনুষ্ঠানিকভাবে জানান ঘানার এই ফুটবলার। তিনি তখন ঘানায়ান সংবাদমাধ্যমকে বলেন, তার মরোক্কান বান্ধবী সারা বেলার কারণেই ইসলামের প্রতি আকৃষ্ট হন।
এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, পবিত্র কোরআন হাতে লন্ডনের একজন শেখের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, থমাস পার্টি ইসলাম গ্রহণ করার পর নাম পাল্টালেও এখনো আর্সেনালের হয়ে পুরোনো নামেই খেলছেন!
ঘানার এই মিডফিল্ডার প্রায় ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তিনটি আফ্রিকা কাপ অব নেশন্সে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং ঘানা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
