সোমবার, জুন ২৯, ২০২৬
Homeবিনোদনএই সময়ে অন্যতম জনপ্রিয় অভিনেতা আরফান নিশো ফের ওয়েব সিরিজে

এই সময়ে অন্যতম জনপ্রিয় অভিনেতা আরফান নিশো ফের ওয়েব সিরিজে

বিনোদন ডেস্ক: এই সময়ে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা আরফান নিশো। যেকোনো চরিত্রেই নিজেই খুব সহজে মানিয়ে নিতে পারেন তিনি। তার অভিনয় শৈলীর ধরনও দর্শক মহলে আলাদা এক গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই তো তাকে নিয়ে নির্মাতারা সবসময়ই নতুন কিছুর পরিকল্পনা করে থাকেন।

এবার সেই ধারাবাহিকতায় নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা। ওয়েব সিরিজটির নাম ‘সিন্ডিকেট’। যেটি পরিচালনা করবেন শিহাব শাহীন। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রেই থাকছেন আফরান নিশো।

শুধু তাই নয়, সিরিজটিতে নিশোর সঙ্গে জুটি বাঁধছেন সময়ের আরেক দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শিহাব শাহীন বলেন, নতুন একটি সিরিজ করতে যাচ্ছি, যেটার নাম ‘সিন্ডিকেট’। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিরিজে থাকবে নিশো ও ফারিণ। এছাড়া আরও বেশকিছু চমক রয়েছে, সেগুলো শুটিং শুরুর সময়ে জানাবো।

নির্মাতা জানান, আগামী ডিসেম্বর থেকে সিরিজটির শুটিং শুরু হবে। ঢাকা ছাড়াও বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সবশেষ গেল জুলাই মাসে একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘মরীচিকা’। মুক্তির পর দর্শক মহল থেকে এ সিরিজটি ভালো প্রতিক্রিয়া পায়। ওই সিরেজে খল অভিনেতা হিসেবে দেখা যায় নিশোকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular