বুধবার, জুন ২৪, ২০২৬
Homeদেশের খবরএবার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর বুথের ব্যারিয়ার

এবার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর বুথের ব্যারিয়ার

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ব্যারিয়ারে ধাক্কা দিয়েছে শরীয়তপুর পরিবহনের একটি বাস। এ সময় টোলের দায়িত্বে থাকা কর্মকর্তারা চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দেন।

মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনায় ৩ নম্বর বুথের নলবেড়ি বাঁকা হয়ে যায়।

টোল প্লাজার কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সয়ম টোল প্লাজার সামনে এসে ৩নং বুথে টোল প্রদান করে রসিদ না নিয়ে-ই বাসটি নিয়ে চলে যেতে চান। রসিদ না নেওয়ায় বুথের ব্যারিয়ার খোলা হয়নি। ফলে সেই ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগে।

এতে ওই ব্যারিয়ার নলবেরি বাঁকা হয়ে যায়। এ সময় কর্মকর্তারা বাসটি কিছুক্ষণ থামিয়ে রাখেন। পরে বাস চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়ে বাসটি ছেড়ে দেওয়া হয়।

টাকায় বান্ধবীকে নিয়ে হোটেলে কিশোর
বিষয়টি জানতে বাসচালক মো. রানাকে ফোন করে পাওয়া যায়নি। শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামান এরশাদ বলেন, আমাকে এখনও কেউ কিছু বলেনি। তাই আমি বলতে পারছি না।

জাজিরা প্রান্তের টোল ম্যানেজার কামাল হোসেন বলেন, সকাল থেকে টোল আদায় করে গাড়ি পরিচালনা করা হচ্ছিল। হঠাৎ ৩নং বুথে শরীয়তপুর পরিবহন নামে একটি বাস বুথে টাকা দিয়ে রসিদ না নিয়েই চলে যান। এ সময় বুথ ব্যারিয়ার না খোলায় সজোরে ধাক্কা দেয়। এতে নলবেরি ক্ষতিগ্রস্ত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular