সোমবার, আগস্ট ১০, ২০২৬
Homeদেশের খবরকক্সবাজার সৈকতে ভেসে এলো মরা ডলফিন

কক্সবাজার সৈকতে ভেসে এলো মরা ডলফিন

অনলাইন থেকে: কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতে ভেসে এসেছে একটি মরা ডলফিন।

রবিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় জেলে মতিউল ইসলাম জানান, জোয়ারের পর পাটোয়ারটেক সৈকতে মরা ডলফিন পড়ে থাকতে দেখা যায়। পরে প্রশাসনকে জানানো হয়। দুই বা তিন দিন আগে ডলফিন মারা যেতে পারে বলে ধারণা করছেন জেলেরা। তবে ঠিক কীভাবে মারা গেছে তা কেউ ধারণা করতে পারছে না।

স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পর্যটক ও উৎসুক লোকজন ভেসে আসা মরা ডলফিনটি দেখতে ভিড় করছে। ডলফিনটি দেখতে পেয়ে বন বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে জানানো হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলম বলেন, মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে লোকজন পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে যেভাবে দরকার ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের শুরুর দিকে কক্সবাজারের দরিয়ানগর সৈকত এলাকায় ভেসে এসেছিল বিশালাকার দুটি ডলফিন। কয়েক দিনের ব্যবধানে কাছাকাছি এলাকায় ডলফিন দুটি ভেসে এসেছিল। এ নিয়ে পরিবেশবাদীরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular