বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeদেশের খবরকরোনায় গাজীপুরে আরও ৩ জনের মৃত্যু

করোনায় গাজীপুরে আরও ৩ জনের মৃত্যু

দিন দিন বেড়েই চলেছে গাজীপুরে করোনায় মৃতের সংখ্যা। সংক্রমণের হার বেশি হওয়ায় গাজীপুরকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে সরকার। অধিক সংক্রমিত এলাকা হওয়ার পরও কিন্তু কেউ মানছে না এখানে সামাজিক দূরত্ব ও সরকারি কোনও নীতিমালা।

এ জেলায় যেমন বাড়ছে সংক্রমণের হার তেমনি বাড়ছে মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭ জনে।

এ বিষয়ে যোগাযোগ করলে গাজীপুর জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গেল ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ৭৭ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে কালিয়াকৈরে তিনজন, কালীগঞ্জে ১১ জন, কাপাসিয়ায় ছয়জন, শ্রীপুরে ৩৬ জন ও গাজীপুর সদরে ২১ জনকে নতুন করে শনাক্ত করা হয়েছে।

এদিকে গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত গাজীপুরে মোট ৩২৬৬ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। যার মধ্যে কালিয়াকৈরে ৩৭৭ জন, কালিগঞ্জে ২৮৭ জন, কাপাসিয়ায় ২০০ জন, শ্রীপুরে ৩৮০ জন ও গাজীপুর সদরে ২০২২ জন করোনা করোনা রোগী শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭ জনে।

এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৭ জন। এছাড়াও গেল ২৪ ঘণ্টায় ৫১১ জন সহ পরীক্ষার জন্য সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২২৫৭৭ টি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular