করোনায় মারা গেছেন ধনবাড়ী আ.লীগের সহ-সভাপতি আজাদ

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ বকল।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) ভোর ৬টায় ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ডাক্তার রফিকুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৮ জুন করোনা সন্দেহে তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। ৪ জুলাই পরীক্ষায় করোনা পজিটিভ আসে। আনোয়ার খান মর্ডান হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল ইসলামের নিয়ন্ত্রণে তিনি চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত প্রকাশ, আবুল কালাম আজাদ বকল কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী ছিলেন। আজাদ বকলের মৃত্যুতে এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর