বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeবিনোদনকলকাতায় সম্মাননা পেলো বাংলাদেশি ব্যান্ডদল 'নৈনামিক

কলকাতায় সম্মাননা পেলো বাংলাদেশি ব্যান্ডদল ‘নৈনামিক

কোনো সম্মান, স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ! আর সেটা যদি দেশের সীমা ছাড়িয়ে দেশের বাইরে থেকে প্রাপ্ত হয় তাহলে সেই আনন্দের কথা বলাই বাহুল্য। এমনই এক প্রাপ্তির আনন্দে সিক্ত হয়েছে বাংলাদেশি ব্যান্ডদল ‘নৈনামিক’র প্রতিটি সদস্যের হৃদয়।

জানা গেছে, গত ৯ জুন সন্ধ্যায় কোলকাতার রোটারি সদনে ভারত-বাংলাদেশ সংহতি মঞ্চ এবং কবিতা কার্নিভালের যৌথ আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন ‘নৈনামিক’র অন্যতম সংগীত পরিচালক ঋভু আনন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নৈনামিক’র কর্ণধার ও প্রধান নির্বাহী ‘গালিব হাসান’।

এই প্রাপ্তিতে অত্যন্ত আনন্দিত গালিব হাসান। তিনি এ সম্মাননার জন্য ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি। তার মতে, ‘নৈনামিক’র সকল সদস্যের তাদের কাজের প্রতি দায়িত্ব আরও বহুগুণ বেড়ে গেলো। টিম নৈনামিক অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শ্রী পবিত্র সরকার, কবি ও সাহিত্যিক সোমিত বসু এবং বাংলাদেশের আলোচিত তরুণ নির্মাতা ইমন সাদী এর প্রতি। দেশের বাইরে থেকে প্রাপ্ত প্রথম স্বীকৃতি হিসেবে এই সম্মাননা আজীবন স্মরণে রাখবে বলে জানায় ‘নৈনামিক’র সদস্যরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular