বুধবার, জুন ১৭, ২০২৬
Homeদেশের খবরকলারোয়ায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের উন্মুক্ত বাছাই কর্মসূচি

কলারোয়ায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের উন্মুক্ত বাছাই কর্মসূচি

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের উন্মুক্ত বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে যাবে-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বাছাই কর্মসূচিতে ৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউপি সচিব শফিকুল ইসলাম, ইউপি সদস্য আমিরুল ইসলাম, মোখলেছুর রহমান, সমোছাঃ মমতাজ বেগম, আব্দুল মাজেদ মোড়ল, মোছাঃ নাছিমা খাতুন, মোছাঃ সারজিনা খাতুন, আব্দুস ছাত্তার, সোহরাব হোসেন, শেখ খায়রুল ইসলাম, আসাদুজ্জামান, শেখ আসলাম হোসেন দুলাল, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, অগ্রগতি সংস্থার কলারোয়া উপজেলার প্রোগ্রাম অফিসার কামরুননাহার রেখা, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর লকিতা রাণী ও নাজমুল হক রাজু সহ বিভিন্ন পর্যায়ের সুধীজন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular