রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

কালিহাতীতে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ঝিনাই নদী টাঙ্গাইল জেলার কালিহাতী সদরের দক্ষিণ বেতডোবা মেঘাখালিতে পিকনিকের নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তি ঘাটাইল উপজেলার করিমপুর গ্রামের মৃত কুরবান তালুকদারের ছেলে শাহ আলম তালুকদার (২৯)।

রবিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় মেঘাখালি ব্রিজের নিচে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ৪০ জন যাত্রী নিয়ে পিকনিকের নৌকাটি গতকাল শনিবার সকাল ১১টায় ঘাটাইলের করিমপুর এলাকা থেকে ছেড়ে আসে। সখীপুর উপজেলার বহেড়াতৈল পিকনিক স্পটে রাতযাপন শেষে রোববার সকাল সাড়ে দশটায় রওনা দিয়ে দুপুরে মেঘাখালি পৌঁছালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ যুবক শাহ আলম তালুকদার এক ছেলে ও মেয়ের জনক, পেশায় যাত্রীবাহী মাহিন্দ্রা চালক।

নৌকাটিতে থাকা নিখোঁজ ব্যক্তির চাচাতো ভাই আসলাম তালুকদার ও কবির হোসেন জানান, শাহ আলম নৌকার সামনে বসা ছিল। হঠাৎ করে মাথা ঘুরিয়ে বা ঘুম ঘুম অবস্থায় সে পড়ে গিয়ে থাকতে পারে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মো. আব্দুল কাদেরের নেতৃত্বে দুই জন ডুবুরিসহ ছয় সদস্যের একটি উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। স্থানীয় যুবক সুমন, জোবায়ের, সৈকত, সজীব উদ্ধার কাজে সহায়তা করছেন।

এসময় নদীর দুপারে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular