কালিহাতীতে প্রধানমন্ত্রীকে নিয়ে আ.লীগ নেতার কটুক্তি, শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগ এনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগ নেতা ও বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠন।

রবিবার (৮ মে) দুপুরে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নে কস্তুরিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিল শেষে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সভা করে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

প্রতিবাদ সভায় বক্তারা শাজাহানকে অনতিবিলম্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারসহ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এছাড়াও শাজাহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে প্রতিবাদ সভায় জানিয়েছেন বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলী।

এদিকে, বক্তব্যেকে কেন্দ্র করে বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

প্রতিবাদ সভায় বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছোহরাব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান লিটন, নূরুল আমীন খান, বীরবাসিন্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল রহিম ও সাধারণ সম্পাদক জামাল হোসেন, বীরবাসিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টুটুল প্রমুখ।

এ ব্যাপারে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান প্রধানমন্ত্রী নিয়ে বক্তব্য অস্বীকার জানান, বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছোহরাবের সাথে আমার দ্বন্দ্ব। তিনি ও তার লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর