মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : “ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থায়” টাঙ্গাইলের কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখা ও কালিহাতী তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক’র যৌথ আয়োজনে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১ টায় র‌্যালীটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে এসে শেষ হয়। পরে তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক কালিহাতী আ লিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল-জামালপুর আ লিক সমন্বয়ক কৃষিবিদ আলহাজ্ব মীর মিজানুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, সাধারন সম্পাদক শাহ আলম, সহ-সভাপতি শ্রীদাম ভৌমিক, উপজেলা নাগরিক অধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক’র এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি,সহকারী এরিয়া অফিসার সেলিম ফকির প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular