Homeদেশের খবরকুবি শিক্ষকের ছেলে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক কিশোর আটক

কুবি শিক্ষকের ছেলে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক কিশোর আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ ক্যাম্পাস সংলগ্ন এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন নামের এক সন্দেহভাজন কিশোরকে আটক করা করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভুঁইয়া।

তিনি জানান, অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন নামের একজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাসা থেকে বের হওয়ার পর সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সাথে তুহিনকে দেখা যায়। তার সাথে নিহত অপ্রতিম হ্যান্ডশেক করে প্রায় ঘন্টাখানেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ছিল। পরে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে যান।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজের পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে প্রায় ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।,

RELATED ARTICLES

Most Popular