নিউজ টাঙ্গাইল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে উত্তাপ ছড়ালেন মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিটি নির্বাচন নিয়ে সবাই যখন মুখরিত, ঠিক সে সময় খোলামেলা ছবি দিয়ে নিজেকে আলোচনায় রেখেছেন ফারিয়া। শনিবার দুপুরে একটি সেলফি প্রকাশ করলেন এই নায়িকা। মাত্র ৩০ মিনিটেই সেই ছবিতে ১০ হাজার লাইক পড়েছে। মন্তব্যের বাক্সে জমা হয়েছে ১ হাজারেরও বেশি মতামত। ৭১ লাখেরও বেশি ফলোয়ারের পেজে প্রকাশ করা নতুন সেলফিতে দেখা গেছে বিছানার পাশেই রয়েছেন তিনি। জিন্স প্যান্টের সঙ্গে টপস পরনে তার। এক হাত পকেটে নিয়ে আরেক হাতে ধরে আছেন মোবাইল। মেকাপহীন ছবি।
এদিকে অভিনেত্রীর ছবিটি দেখেই এতে হামলে পড়েন তার ফ্যান-ফলোয়ারেরা। অনেকে প্রশংসা করছেন নুসরাত ফারিয়ার ছবিতে তার লুকেরা। অনেকে আবার খোলামেলা পোশাকের জন্য মন্তব্য দিচ্ছেন। কেউ কেউ রসিকতা ছড়াচ্ছেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে।
বর্তমানে নতুন গান প্রকাশের প্রস্তুতি চলছে। শিগগিরই নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হবেন ফারিয়া। এ ছাড়া দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় কাজ করার পাশাপাশি শিহাব শাহীনের চলচ্চিত্র ‘যদি… কিন্তু… তবুও’ ছবিতেও থাকছেন নুসরাত ফারিয়া।
