শুক্রবার, জুন ১২, ২০২৬
Homeদেশের খবরগাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে ২ ‘ডাকাত’ নিহত

গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে ২ ‘ডাকাত’ নিহত

গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে; যারা ডাকাত দলের সদস্য বলে র‌্যাবের ভাষ্য।

গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি বনের ভেতর রোববার গবীর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহতদের বয়স ৩২ থেকে ৩৪ বছরের মধ্যে বলে র‌্যাব জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বনের ভেতর কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যান। এ সময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে র‌্যাবও।

এ পর্যায়ে ডাকাত দলের দুই সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুই জনেরই মৃত্যু হয় বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

এছাড়া এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ানশুটার গান ও গুলি উদ্ধারের খবরও জানিয়েছে র‌্যাব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular