মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৩

গোপালপুরে আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপু‌র উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক আমিনুল ইসলাম নিক্সন হত্যা মামলায় তিন জন‌কে গ্রেপ্তার করেছে ধনবা‌ড়ি থানা পু‌লিশ।

গতকাল রবিবার রাতে গোপালপু‌র উপজেলায় বি‌ভিন্ন জায়গায় পুলিশের অভিযানে সুমন, সুজন ও ফারুক‌ নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়। তারা তিনজনই উপ‌জেলার বন্ধ আজগড়া গ্রা‌মের বা‌সিন্দা।

সোমবার (০৩ আগস্ট) সকালে ধনবা‌ড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আওয়ামীলীগ নেতা নিক্সন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রাথমিক প্রমাণের ভিত্তিতে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (০৪ আগস্ট) টাঙ্গাইলের আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত প্রকাশ, আওয়ামীলীগ নেতা নিক্সন গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলা সদরে স্ব-পরিবারে বসবাস করতেন।

ঈদের আগের দিন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করার পর রাত ১১টায় মোটরসাইকেল যোগে তিনি ধনবাড়িতে নিজ বাসায় ফিরছিলেন। পথে নরিল্লা নামক স্থানে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে তিনি আহত হন। পরে নিকটবর্তী মধুপুর হাসপাতালে নেওয়ার পর, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরের দিন বিকেলে নিহ‌তের ছোট ভাই আল মামুন তালুকদার বাদী হ‌য়ে ধনবা‌ড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular