মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

মির্জাপুরে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ফরমান শেখ: টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজের ঘটনায় মো. নাওশাদ করিম (১৩) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (০৩ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায উপজেলার পুষ্টকুমাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

নওশাদ ওই গ্রামের মো. হারুনূর রশিদ পান্নার ছেলে। সে মির্জাপুর শাখা’র শাহীন ক্যাডেট স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, নওশাদ বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থল অভিযান চালিয়ে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular