বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে কলেজছাত্রী হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গোপালপুরে কলেজছাত্রী হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে কলেজ ছাত্রী সুনিকা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার হেমনগর-গোপালপুর সড়কে হেমনগর ডিগ্রি কলেজের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন বক্তারা সুনিকার হত্যাকারী তার স্বামী সুমনের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- হেমনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, প্রভাষক সোহেল রানা, আজমত হোসেন, স্থানীয় ইউপি সদস্য মাহবুব হাসান টুটুল, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সম্পাদক সবুজ আহমেদ, সুনিকার বাবা দুলাল হোসেন প্রমুখসহ কলেজের দুই শতাধিক শিক্ষার্থী, নিহত সুনিকার পরিবারের সদস্য সহ এলাকাবাসী অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ এপ্রিল হেমনগর ডিগ্রি কলেজর শিক্ষার্থী সুনিকার সাথে সুমনের ঘাটাইল উপজেলার লাউরা গ্রামের আরশেদ আলীর ছেলে সুমনের বিয়ে হয়। চলতি বছরের শনিবার ২২ মে টাঙ্গাইলের গোপালপুরের নতুন শিমলা পাড়া গ্রামে শশুর বাড়িতে এসে স্ত্রী সুনিকা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে স্বামী সুমন। পুলিশ অভিযুক্ত সুমনকে আটক করে টাঙ্গাইল কারাগারে পাঠায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular