রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে গৃহবধূর আত্মহত্যা

গোপালপুরে গৃহবধূর আত্মহত্যা

ফরমান শেখ: টাঙ্গাইলের গোপালপুরে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ওই গৃহবধূ উপজেলার হাদিরা দক্ষিণপাড়া গ্রামের আলামিনের স্ত্রী ও ঝাওয়াইল গ্রামের মো. দুলাল তালুকদারের মেয়ে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় উপজেলার হাদিরা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন পুলিশ।

এ ঘটনায় গোপালপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) তদন্ত কর্মকর্তা মো. কাইয়ুম সিদ্দীকি সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে হত্যা না আত্মহত্যা। তবে এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় ওই গৃহবধূর বাবা দুলাল তালুকদার অভিযোগ করে জানান, শনিবার দুপুর ২ টার দিকে মেয়ের সাথে ফোনে কথা হলে জানায়, ভাত খাওয়া নিয়ে ঝগড়া হয় শ্বাশুড়ির সাথে। তাকে শারীরিক নির্যাতনও করে। পরে মেয়ের জামাই আলামিনের সাথে ফোনে কথা হয়। আলামিন আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়।

এরপর ঘন্টাখানেক পরে স্থানীয়দের মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর জানতে পারি। তিনি আরও জানান, ওর শ্বাশুড়ি ও আলামিন মিলে মেয়েটাকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলে ফাঁসিতে ঝুঁলিয়ে আত্মহত্যা নামে চালিয়ে দেয়ার চেস্টা করছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular