মুহাম্মদ সাইফুল ইসলাম,
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে গাঁজার গাছ উদ্ধারসহ তালেব (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোপালপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত তালেব উপজেলার বাখুরিয়াবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার ও গাঁজা গাছ উদ্ধার করেন। শুক্রবার দুপুরে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোশারফ হোসেন জানান, মাদক ব্যবসায়ী তালেব তার বাড়িতে গাঁজা চাষ করেছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং ২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, চাষকৃত গাঁজা উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো সে। জিজ্ঞাসাবাদ শেষে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) টেবিলে এর ১৮(ক) রুজু করে তাকে শুক্রবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
