সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চার শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনির।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের সূতি ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমো এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কাদের, পৌর মেয়র রকিবুল হক সানা, জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম প্রমুখসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
