সাইফুল ইসলাম, গোপালপুর: আগামী ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠ ভোট গ্রহণের লক্ষ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ প্রিজাইডিং অফিসারদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অসুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভার শুরুতেই নির্বাচন সহিংসতায় মো. খলিল নামে এক অটো-ভ্যান চালক নিহতের ঘটনায় শোক প্রকাশ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, জেলা পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় (বিপিএম), জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইয়াসমিন সীমা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- গোপালপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন প্রমুখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
প্রার্থী সহ অন্যন্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা । এমসয় প্রার্থীরা বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন। এসময় সভায় বক্তারা ভোট কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করার অনুরোধ জানিয়ে এ পৌর সভায় সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা ।
