সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে শিক্ষকদের দ্রুত এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে শিক্ষকদের দ্রুত এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত বেসরকারি কলেজসমূহে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত ৫,৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে দ্রুত এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন’র কেন্দ্রীয় নেতা মো. আসাদুল ইসলাম, ফেডারেশন’র টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মো. মনিরুজ্জামান, সদস্য সচিব মো. মাহতাবুল ইসলাম, সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষক রমজান আলী, মেজর জেনারেল আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক ভবেশ মুকুট প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক জাহাঙ্গীর আলম, শামীম রেজা, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষক মো. রফিকুল ইসলামসহ ফেডারেশন’র নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর যাবত আমরা খুব অবহেলিত। যুগের পর যুগ পার হলেও আমাদের এমপিওভক্তি করা হচ্ছে না। তাই প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে আমাদের এমপিও ভুক্তি করতে হবে।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন ফেডারেশন’র নেতৃবৃন্দরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular