শনিবার, মে ২, ২০২৬
Homeদেশের খবরগ্রিড উপকেন্দ্রে আগুন, ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎহীন

গ্রিড উপকেন্দ্রে আগুন, ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎহীন

ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকার গ্রিড উপকেন্দ্রে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আগুন লাগার ঘটনা ঘটেছে। বেলা দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুন লাগার পর থেকে ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও কেওয়াটখালী গ্রিড উপকেন্দ্র সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। গ্রিড উপকেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আগুন লাগার সময় অনেক দূর থেকে আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেলা সোয়া তিনটার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে অবস্থিত করছিলেন।

কেওয়াটখালী গ্রিড উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, বেলা তিনটা পর্যন্ত ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে দ্রুতই সরবরাহ চালু করার জন্য সব ধরনের কাজ চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular