ঘাটাইলে  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজেস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি’র সম্মিলিত আয়োজনে ঘাটাইল দক্ষিণ পাড়া জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব হেলাল কমিশনার, থানা বিএনপি নেতা আল হেলাল বংগবাসি, পৌর যুবদলের সাধারন সম্পাদক পারভেজ, শ্রমিক দলের আহবায়ক সুফিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

স্থানীয় নেতাকর্মীরা জানায় বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমােনর নির্দেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে নতুন করে প্রান ফিরে পাচ্ছে ঘাটাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের নেতৃত্ববৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর