ঘাটাইলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে রবি (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাইজালীপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত রবি ঐ গ্রামের মোতাহের মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নিহত রবি এলাকার পেশাদারি চোর ছিলেন। মাঝে মধ্যেই চুরি করে ধরা খেতো । এমনকি মাদক সেবনও করতো। মঙ্গলবার দিবাগত রাতে তার বাড়ির সদস্যদের অজান্তে নিজ ঘরের পাশে ছাপরা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঘাটাইল থানার এস.আই আপেল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর