শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

ঘাটাইলে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে বালুভর্তি ট্রাক চাপায় গোপাল চন্দ্র দাশ ( ৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে উপজেলার দিঘলকান্দী ইউনিয়নের মনিদহ এলাকার মৃত যতিন্দ্র কুমার দাসের ছেলে। ঘাটাইল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সোমবার বিকেল ৫ টায় উপজেলার মনিদহ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের ব্রাম্মানশাসন আতিকরোডে সংস্কারের কাজ চলছিল। গোপাল চন্দ্র স্থানীয় বাজার থেকে বাজার করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সড়কের মালামাল নেওয়ার কাজে নিয়োজিত একটি ট্রাক পিছনের দিকে পেছাতে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান গোপাল।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular