ঘাটাইলে দুটি মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

ঘাটাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলে দুটি মাদরাসার বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ (৫জুলাই) রোববার দুপুরে স্থানীয় এমপি আতাউর রহমান খান ভবন দুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে পোড়াবাড়ি পাবলিক ফাজিল মাদরাসা এবং সংগ্রামপুর ইউনিয়নের মূলবাড়ি দারুল সুন্নাহ দাখিল মাদরাসায় চারতলা বিশিষ্ট ভবন দুটি নির্মাণ করা হচ্ছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের আওতায় নির্মিত প্রতিটি ভবনের নির্মান ব্যায় পড়বে তিন কোটি ২৬ লক্ষ টাকা।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আমানুর রহমান খান রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, পৌরমেয়র শহিদুজ্জামান খান, সাবেক মেয়র আব্দুর  রশিদ মিয়া, পোড়াবাড়ি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মওলানা জাহিদুল  ইসলাম প্রমূখ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর