মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বিএনপি নেতা ওবায়দুল হকের মতবিনিময়

ঘাটাইলে বিএনপি নেতা ওবায়দুল হকের মতবিনিময়

ঘাটাইল প্রতিনিধি: বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির ঘাটাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।  রবিবার বিকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘাটাইল উপজেলা বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুবকর সিদ্দিক, পৌরসভা বিএনপির আহবায়ক আব্দুল বাছেদ করিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম আব্দুল লতিফ, পৌরসভা বিএনপির সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ভাষণে নাসির জানান, কেন্দ্রের নির্দেশে তিনি ঘাটাইলে বিএনপির দলীয় কার্যক্রম বেগবান করার জন্য কাজ করছেন। এখানে ত্যাগী নেতা কর্মীদের সংগঠিত করে দলকে গতিশীল করছেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যে, আমি ঘাটাইলের বহিরাগত। অথচ বত্রিশ বছর ধরে আমি ঘাটাইলে আছি। ঘাটাইলে আমার নিজস্ব বাসা বাড়ি আছে।

নাসির আরও জানান, কেন্দ্রের নির্দেশে তিনি ইতিমধ্যে মূল দলের এবং সহযোগী সংগঠনের কমিটি করেছেন। সেসব কমিটি কেন্দ্র অনুমোদন দিয়েছে। দলের ত্যাগী নেতা কর্মীদের তিনি মূল্যায়ন করতে চান। কিন্তু সবাইকে দলের জন্য কাজ করতে হবে।

মতবিনিময় সভায় ঘাটাইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সম্মানে এক ভোজ সভার আয়োজন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular