রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ দাখিল পরিক্ষার্থী নিহত, আহত ১

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ দাখিল পরিক্ষার্থী নিহত, আহত ১

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় সদ্য দাখিল পরিক্ষার্থী নাইম খান(১৫) ও শাকিল খান(১৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকতা আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল শুক্রবার রাত পৌণে ৮ টার দিকে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া আমুয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দু’জন স্থানীয় মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে চলমান দাখিল পরিক্ষার্থী ছিলেন। নিহতরা হলেন সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাঈম খান ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান। এ ঘটনায় একই এলাকার সুলতান মাহমুদের ছেলে রানা (১৭) গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানায় ,শুক্রবার রাতে একই এলাকার তিন বন্ধু মোটরসাইকেলে করে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় আজাদিয়া দাখিল মাদ্রাসার সামনে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধারকরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নেয়।

সেখানে শাকিল ও নাঈমকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ১২.৪৫ টায় শাকিল মারা যান, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈম রাস্তায় মারা যান। এ ঘটনায় আহত রানা টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular