ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ

ঘাটাইল প্রতিনিধিঃঘাটাইলে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত খবরে জানা যায় বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শান্তিপূর্ণভাবে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের সকল কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

এই ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হেকমত শিকদার সহ মোট চার জন চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন। বাকি প্রার্থীরা হচ্ছেন জনাম হাবিবুল্লাহ বাহার, শাহাদত সিকদার এবং শহিদুল ইসলাম শহিদ। সাধারণ ইউপি সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রের ৫১টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৯ হাজার ৬৬৮ জন ভোটার। এর মধ্যে পুরুষ নয় হাজার ৭৮৪ জন, নারী নয় হাজার ৮৮৪ জন।

ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত । এ পর্যায়ের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন ইভিএম পদ্ধতিতে গ্রহন করা হচ্ছে।

জানা যায় ভোটার রা স্বতস্ফুর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ইউনিয়ন পরিষদ এলাকায় উৎসব এর আমেজ লক্ষ করা যায়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর