রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঘাটাইলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।

ধর্মীয় সম্প্রীতি, ও সমাজিক বন্ধন সুসংহ্নত করার লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, উপজেলা পুঁজা উদযাপন কমিটির সভাপতি অধীর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অমূল্য চন্দ্র সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দর, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা জুবায়ের মাহমুদ, সংবাদিক নজরুল ইসলাম।

সমাবেশ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান সাংবাদিকসহ বিভিন্ন সম্প্রদায় ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা সমাজের সর্বক্ষেত্রে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার প্রতি গুরুত্ব আরোজ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular