Remove term: ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটা ও নকল জর্দা ফ্যাক্টরিকে জরিমানা ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটা ও নকল জর্দা ফ্যাক্টরিকে জরিমানা

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে নকল জর্দার ফ্যাক্টরি ও অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার জন্য মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও অঞ্জন কুমার সরকার।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঘাটাইলের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও অঞ্জন কুমার সরকার জানান,ফসলি জমি থেকে ভ্যাকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে এমন খবর পাওয়ার পর সকালে উপজেলার দিঘলকান্দি ও দেওলাবাড়ি ইউনিয়নের দুই এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্যাকু দিয়ে মাটি কাটবে না এই মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে বিকেল ৩ টার দিকে উপজেলার রৌহা গ্রামে অবৈধভাবে গড়ে তোলা শরীফ কেমিক্যাল কোম্পানি নামে এক জর্দা ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নকল জর্দা তৈরির কাঁচামাল তামাক পাতার কুঁচি পুড়িয়ে দেওয়া হয় এবং কিছু উপাদান সংগ্রহ করা হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর