শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ হল রুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু। ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম, টাঙ্গাইল জজ কোটের পিপি ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. এস. আকবর খান, পৌর মেয়র শহিদুজ্জামান খান, সাবেক মেয়র মোঃ হাসান আলী, ঘাটাইল সরকারী জি বি জি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি প্রমুখ। এ ছাড়া দোয়া মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্য বস্তুনিষ্ঠ সাহসী সংবাদ পরিবেশনের জন্য ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকদের প্রশংসা করেন। বক্তারা দেশ ও রাষ্ট্র পরিচালনায় সরকারকে সহযোগীতার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধ সুন্দর দারিদ্র মুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খান ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ আতিকুর রহমান, সহ সম্পাদক আবুল লতিফ, অর্থ সম্পাদক মাসুম মিয়া, দপ্তর সম্পাদক এবিএম আতিকুর রহমান, মনোয়ার হোসেন সোহেল, সদস্য-আব্দুল্লাহ আল মাসুদ, আনোয়ার হোসেন বকুল, রেজাউল করিম খান রাজু, বিষ্ণু প্রিয় দ্বীপ, খাদেমুল ইসলাম মামুন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানের দেশ ও জাতীর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জোবায়ের মাহমুদ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular