সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল বাস অটো সংঘর্ষে নিহত ১

ঘাটাইল বাস অটো সংঘর্ষে নিহত ১

ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইল ঘাটাইলে বাস-অটো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার পোড়াবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান,আজ সাড়ে বারোটার দিকে বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি বাস পোড়াবাড়ি বাসস্ট্যান্ড অতিক্রমের সময় পোড়াবাড়ি-গারোবাজার রোড থেকে একটি অটো টাঙ্গাইল ময়মনসিংহ রোডে প্রবেশ করলে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অটোর ড্রাইভার বাহাজ খান আহত হন। নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে ঘাটাইল থানার ডিউটি অফিসার এসআই আল-আমিন বলেন, বাসটি আটক করে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular