সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে বাস-ট্রাক কেড়ে বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের প্রাণ

টাঙ্গাইলে বাস-ট্রাক কেড়ে বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের প্রাণ

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে বাস-ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে পৃথক দুই ঘটনায় এক বীরমুক্তিযোদ্ধা ও অজ্ঞাত এক বৃদ্ধ নারীসহ দুই জন নিহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পৃথক দুই দুর্ঘটনার মধ্যে বুধবার বেলা সাড়ে ১২টার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে উপজেলার পোরাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ৬০ বছরের বৃদ্ধ অজ্ঞাত এক নারী আহত হন।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত হয় অটোরিকশা চালক। তার বাড়ী উপজেলার সংগ্রামপুর গ্রামে। সে নাজিম উদ্দিনের ছেলে বাহাজ খান।

ঘাটাইল থানার ডিউটি অফিসার এসআই আল-আমিন জানান, যাত্রীবাহী বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে, নিহত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহ ঘাটাইল হাসপাতালে রয়েছে। পরিচয় শনাক্ত বা নিশ্চিত হলে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

অপরদিকে, একই সময়ে উপজেলার বেইলা-সাগরদিঘী আঞ্চলিক সড়কের লক্ষিন্দর ইউনিয়নের বেইলা হাফিজিয়া মাদরানার সামনে কলা বোঝাই একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান (৭০) নিহত হয়েছেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান উপজেলার বেইলা গ্রামের বাসিন্দা। তিনি আকন্দের বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ২০০৮ সালে শিক্ষকতা থেকে অবসরে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান বাড়ী থেকে অটোভ্যানযোগে বেইলা আঞ্চলিক সড়ক দিয়ে সাগরদিঘী বাজারে যাচ্ছিল।

পথিমধ্যে বেইলা হাফেজিয়া মাদরাসার সামনে পৌঁছলে একটি কলাবাহী ট্রাক তার অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধাকে সাগরদিঘী বাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে সাগদিঘী পুলিশ ফাঁড়ি। তবে চালক পলাতক রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular