বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল ব্যবসায়ী সমিতির নির্বাচন জমে ওঠেছে প্রচার-প্রচারণা

ঘাটাইল ব্যবসায়ী সমিতির নির্বাচন জমে ওঠেছে প্রচার-প্রচারণা

নিউজ টাঙ্গাইল ডেস্ক :
আগামি ২ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে টাঙ্গাইলের ঘাটাইল ব্যবসায়ী সমিতির দশম ত্রি-বার্ষিক নির্বাচন জমে ওঠেছে। ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। নানা কৌশল আর প্রতিশ্রুতি দিয়ে প্রতিদ্বন্ধী প্রার্থীরা ভোটারদের মন জোগাতে চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে বিরামহীন প্রচার। ভোটারদের মাঝেও ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সমিতির ১৭টি সাংগঠনিক পদের বিপরীতে ১৪টি পদে ২৯জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদ্বন্ধী প্রার্থীরা দিন-রাত ভোটারদের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চা-স্টলে ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে চলছে আলোচনা সমালোচনা। প্রতিদ্বন্ধী প্রার্থীদের যোগ্যতা ও নানা অসঙ্গতি নিয়ে সাধারণ ভোটারদের পাশাপাশি স্থানীয়রাও নানা আলোচনা-সমালোচনায় জড়াচ্ছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা এসএম মুজিবুর রহমান বলেন, আগামি ২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির কক্ষে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। পরিচালনা কমিটি নির্বাচন কমিশনকে সকল বিষয়ে সর্বাত্মক সহায়তা করবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular